
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুরের ভাটরা উত্তরপাড়া গ্রামে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে আব্দুল্লাহ নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ই মে) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার খানপুন ইউনিয়নের ভাটরা উত্তরপাড়া গ্রামের ভ্যানচালক আলমগীর হোসেনের ছেলে আব্দুল্লাহ বাড়ির আঙিনায় খেলছিল। খেলার ছলে বাড়ির পাশের ডোবাতে পড়ে যায় সে। অনেক খোজাখুজি করে বাড়ির লোকজন শিশুটিকে ডোবার মধ্যে দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শেরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) মো. আবদুস সালাম জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন