
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রের সক্রিয় সদস্য মালেক (৪৬) কে গ্রেফতার করেছে। শুক্রবার (২৭ মে) সকালে স্টেশনের ৩নং প্লাটফর্মে মোবাইর চুরির সময় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মালেক আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার স্টেশন কলোনী এলাকার মৃত আঃ করিমের ছেলে।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম বলেন, শুক্রবার সকালে স্টেশনে অপেক্ষমান যাত্রীর কাছে থাকা একটি মোবাইল ফোন চুরি করার সময় মালেককে গ্রেফতার করা হয়। সে চোর চক্রের একজন সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত মালেকের বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় ২টি মামলা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান