
দাগনভূঞা উপজেলা প্রতিনিধি: দাগনভূঞায় গতকাল রাতে ১ বছরের সশ্রম কারাদন্ড ও ২ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে দাগনভূঞা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে, দাগনভূঞা বাজারের জিরো পয়েন্ট এলাকা থেকে রাত ১ টা ৩০ মিনিটের সময় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ আবুল হোসেন উপজেলার দেবরামপুর গ্রামের আলী আজ্জম বেপারী বাড়ীর আবুল খালেকের ছেলে। দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান ইমাম জানান, গ্রেফতার এড়াতে আসামী দীর্ঘদিন পলাতক ছিল। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত ও অর্থদন্ড প্রাপ্ত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার