
শেরপুর প্রতিনিধিঃ জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও শ্রীবরদী উপজেলায় ১৮ মে বুধবার উপজেলা অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ( স্কুল পর্যায়) শিক্ষক নিবার্চন করা হয়। শ্রীবরদী উপজেলার বার বার নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বানিবাইদ এ, এ, এম, পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব মোঃ রুহুল আলম তালুকদার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ মোশারফ হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক।
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিমের সম্পর্কে জানতে চাইলে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে বার বার নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান রেজাউল সাহেব কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রেজাউল সাহেব সৎ, নিষ্ঠা ও আন্তরিকতার সহিত অত্যন্ত পরিশ্রম করে প্রতিষ্ঠানটি পরিচালনা করেছেন তারই প্রমাণ। তার জন্য শুভকামনারইলনিরন্তর, ফিআমানিল্লাহ।
এবিষয়ে জানতে চাইলে মোঃ রেজাউল করিম বলেন, আমি আমার প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের সহযোগিতায় ও আন্তরিকতায় মাউশির নির্দেশনা মোতাবেক দৈনিক রুটিন অনুযায়ী প্রতিষ্ঠানের সকল কার্যক্রম পরিচালনা করি এবং তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আমার স্কুলের সহকারি শিক আনোয়ার হোসেন উপজেলায় শ্রেষ্ঠ স্কাউট এবং উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের নির্বাচিত হয়েছে আমি অত্যন্ত আনন্দিত। পরিশেষে তিনি এ অর্জন অব্যাহত রাখতে সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করি।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ