হোম » সারাদেশ » বগুড়ায় দুর্বত্তদের হামলায় ইউনিয়ন চেয়ারম্যানসহ দুই জন আহত !!

বগুড়ায় দুর্বত্তদের হামলায় ইউনিয়ন চেয়ারম্যানসহ দুই জন আহত !!

এম,এ রাশেদ বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের আটমূল ইউনিয়ন চেয়ারম্যান বেলাল হোসেন দুর্বত্তদের হামলায় আহত হয়েছেন। সোমবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আটমূল বাজারের এই ঘটনাটি ঘটে। এছাড়াও শাকিব হাসান (১৮) নামের এক যুবকও আহত হয়েছেন। তিনি আটমূল গ্রামের শাহিনুর মন্ডলের ছেলে। আহত ইউনিয়ন চেয়ারম্যান বেলাল বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন। এঘটনায় আহত শাকিব শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, আজকে আমার ইউনিয়নের নান্দুরা মাদ্রাসায় ভোট ছিলো। ভোটের পরাজিত প্রার্থীর লোকজন এবং পূর্বের রাজনৈতিক প্রতিপক্ষরা সুযোগ বুঝে আমার উপর হামলা করেছে।  প্রত্যক্ষদর্শিরা জানান, আটমূল বাজারে ভোটে পরাজিত প্রার্থীর সমর্থক রাজু ও জাকারিয়া মেম্বার কাজলের দোকানে হামলা করে। চেয়ারম্যান বেলাল প্রতিহত করতে গেলে চায়ের কাপের আঘাতে তিনি চোখে গুরুতর জখমপ্রাপ্ত হন।  শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার দাস বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!