
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে চাঁদার টাকা না পেয়ে সোনারায় ইউনিয়ন পরিষদে ডিজিটাল সেন্টারের বিভিন্ন মালামাল ভাংচুর, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান আলতাব (৪৫) কে লাঞ্ছিত করা হয়েছে। এ ঘটনায় গাবতলী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে উপজেলার সোনারায় ইউপির জামিরবাড়িয়া গ্রামের মৃত. আহম্মেদ আলী আকন্দের ছেলে মজিবুর রহমান আলতাফ সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে স্থানীয় সন্ত্রাসীরা মোটা অংকের টাকা চাঁদা দাবিতে মাঝে মধ্যেই খুন যখম ও ভয়ভীতি প্রদান কর আসছিলো। এর এক পর্যায়ে গত ১৯ মে ঐ সন্ত্রাসীরা ইউপি চেয়ারম্যানকে না পেয়ে ডিজিটাল সেন্টারের ল্যাপটপ, প্রিন্টার মেশিন সহ বিভিন্ন মালামাল ভাংচুর করে এবং নগদ ৯৫ হাজার টাকা লুটপাট করে নিয়ে যায়। এ সময় চেয়ারম্যানের ভাতিজা আলামিন (২৮) কে মারপিট করে তার হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। এ ঘটনায় অত্র ইউপি চেয়ারম্যান বাদী হয়ে গত ১৯ মে ৫জনের নাম উল্লেখ করে গাবতলী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পুুলিশ অত্র ইউপি সদস্য রনজু মিয়া ও উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি পেস্তা মন্ডলকে পুুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। এ বিষয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল