
রবিউল হাসান লায়ন: জামালপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি, হত্যার হুমকি ও ছাত্রদল নেতাদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। আজ সোমবার (২৩ মে) দুপুরে শহরের মেশিনারিজ পট্টি থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে শহীদ হারুন সড়কে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি সোহেল রানা খান। এ সময় অন্যদের মধ্যে মিছিলে অংশ নেন জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমরুজ্জামান দর্শন চৌধুরী, সহ-সভাপতি জাকির হোসেন জনি, সাইফুল ইসলাম, সাজ্জাদ হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মানিক, শহর ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক বোরহান উদ্দিন, সদস্য সচিব রাকিবুল হাসান রাকিব, শহর ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান কায়সার প্রমুখ। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা