
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে তামিম (৪) ও মোস্তাকিম (৬) নামের দুই শিশু মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মে) দুপুরে উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের চর খোকশাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত তামিম চর খোকশাবাড়ি গ্রামের কোরবান আলীর ছেলে ও মোস্তাকিম একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, বাড়ির বাইরে খেলতে যায় শিশু তামিম ও মোস্তাকিম । বেশ কিছুক্ষণ পর শিশু দুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবারের সদস্যরা। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে শিশু দুটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পরিবারের লোকজন শিশুদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের ডা. শামীমুর রহমান জানান, পানিতে পড়া দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু