
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় রেলওয়ের প্রকৌশলীকে মারধরের অভিযোগে বিক্ষোভ মিছিল সমাবেশ এবং রেললাইন অবরোধ করেছে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (১৯ই মে) দুপরে বগুড়া স্টেশন এলাকায় প্রায় ১৫ মিনিট অবরোধ করে রাখা হয়। পরে রেলওয়ের উর্দ্ধতন কর্তৃপক্ষের বিচারের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। রেলওয়ে ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধার বোনারপড়া স্টেশনে সরকারি উন্নয়ন কাজ চলছে। গতকাল বুধবার বিকেলে চারটার দিকে এই কাজে বাধা দেন বোনারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন ও তার বাহিনী। এ সময় রেলওয়ের বগুড়ার সহকারি নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমানের সঙ্গে চেয়ারম্যানের কথাকাটাটি হয়। এক পর্যায়ে চেয়ারম্যান স্বপন তাকে থাপ্পড় মারেন।
পরে প্রকৌশলী সেখান থেকে চলে আসেন। এই ঘটনার জের ধরেই বগুড়া রেলওয়ে কর্তৃপক্ষ আজ দুপুর সাড়ে ১২টা থেকে রেলাইন অবস্থান নেন। এর মধ্যে ১ টা ২৬ মিনিটে দোঁলনচাপা এক্সপ্রেস ট্রেন বগুড়া স্টেশন পৌঁছায়। তখন কর্মচারীরা এই ট্রেনের সামনে লাল কাপড় নিয়ে লাইনে শুয়ে পড়েন। প্রায় ১৫ মিনিট এভাবে শুয়ে থাকার পর সেখানে পশ্চিমাঞ্চল (লালমনিরহাট) রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক নূর মোহাম্মদ এসে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। আশ্বাসে অবরোধ তুলে নেওয়া। এরপর এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল