হোম » সারাদেশ » ডাকাতির প্রস্ততির সময় দাগনভূঞায় অস্ত্রসহ গ্রেফতার ৩

ডাকাতির প্রস্ততির সময় দাগনভূঞায় অস্ত্রসহ গ্রেফতার ৩

মোঃআবদুল মুনাফ পিন্টু: ফেনীর দাগনভূঞা থানার বিশেষ অভিযাণে  ডাকাতির প্রস্ততি গ্রহন করাকালীন সময় অস্ত্রসহ ৩ জন ডাকাতকে গ্রেফতার করে দাগনভূঞা থানা পুলিশ। ১৯ মে বৃহস্পতিবার দিবাগত রাত ৩.৩৫ ঘটিকার সময়  ৭/৮ জন অস্ত্র শস্ত্রে সজ্জিত ডাকাত দল ও মোটরসাইকেল উদ্ধার করেন থানা পুলিশ।
থানা সূত্র জানায়, দাগনভূঞা অভিরামপুর গ্রামে অভিরামপুর টু উপজেলা ভূমি অফিস রোডে হিন্দু বাড়ীর সামনে পাকা রাস্তার উপরে জড়ো হয় এবং ডাকাতির পরিকল্পনা করিতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মোঃ হাসান ইমাম ও সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যান এবং ৩ জন ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করেন। ডাকাতদলের ব্যবহৃত ২টি মোটর সাইকেল, ২টি ছোরা ও ১টি লোহার রড উদ্ধার করা হয়। এছাড়া পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন ডাকাত বিপুল পরিমানে অস্ত্রশস্ত্র নিয়ে পালিয়ে গেলে তাহাদের গ্রেফতারের জন্য অদ্যবধি অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। এই বিষয়ে ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত ডাকাত দল মোঃ শামীম হোসেন (২১) পিতা মোঃ বেলাল হোসেন, গ্রাম- ফতেজঙ্গপুর (মাঝি বাড়ী), থানা কবিরহাট জেলা নোয়াখালী দ্বিতীয় ডাকাত আরমান হোসেন হৃদয় (২২) পিতা কবির হোসেন, গ্রাম চর বৈশাখী (ঢাকাইয়া বাড়ী) থানা- সুবর্ণচর জেলা নোয়াখালী তৃতীয় – রাকিব হোসেন (২০) পিতা-আব্দুল হক, সাং ভুইয়ার দীঘি ৭নং মোহাম্মদপুর ইউপি, থানা- সেনবাগ জেলা নোয়াখালীকে আজ ১৯ মে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান থানার ওসি মো. হাসান ইমাম।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!