
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে ৪ বছরের এক শিশুকে লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার (১৬ই মে) বিকালে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর পিসিভাটা এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃত হলেন ওই এলাকার মোজাফফর হোসেনের ছেলে মোঃ মিলন মিয়া (২৫)।
নির্যাতিত শিশুর পিতা জানান, ঘটনার সময় আমি ও তার মা বাইরে কাজে ব্যস্ত ছিলাম। এসময় আমার মেয়েকে ফুসলিয়ে সে তার বাড়িতে নিয়ে গিয়ে ঘরের দরজা আটকে দিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে মেয়ের চিৎকারে এলাকাবাসী টের পেয়ে তাকে আটক করে এবং মেয়েকে উদ্ধার করে। পরে শেরপুর থানার এসআই শাহাদত হোসেন ঘটনাস্থলে গিয়ে ওই শিশুকে উদ্ধার এবং অভিযুক্ত মিলনকে আটক করে থানায় নিয়ে আসেন। শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সনাতন চন্দ্র সরকার জানান, এ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান