
মোঃআবদুল মুনাফ:
গতকাল দাগনভূঞা ২ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে দাগনভূঞা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ। একটি সিএনজি’র গতিবিধি সন্দেহজনক মনে হলে থামানোর জন্য সংকেত দেয় পুলিশ। সিএনজিটি না থামিয়ে পালিয়ে যাওয়ার সময় দাওয়া করে সিএনজি চালকসহ আরো ২ জনকে গ্রেফতার করা হয়। এসময় সিএনজিতে তল্লাশি করে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত মাদক কারবারির মিন্টু মৃধা (২৫) ফিরোজপুর জেলার মাঠবাড়িয়া থানার নয়ারহাট টিকিকাটা ইউনিয়নের আলম মৃধা’র ছেলে ও শাহাদাত হোসেন হাওলাদার সাগর (২৫) একই ইউনিয়নের মৃত সৌরভ হাওলাদারের ছেলে। সিএনজি চালক মাঈন উদ্দিন (২২) দাগনভূঞা থানার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের তজি উদ্দিন হাজী বাড়ীর আজাদ মিয়ার ছেলে।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান ইমাম জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭