
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া এলাকা যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দেড় কোটি টাকার ড্রেজার, আনলোড, লোড, বাল্কগ্রেড জব্দ ও একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় উপজেলার খাষকাউলিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ আফসানা ইয়াসমিন জানান, যমুনা নদী থেকে দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। শনিবার সন্ধ্যায় খাষকাউলিয়াএলাকায় অভিযান চালিয়ে দেড় কোটি টাকার ড্রেজার, আনলোড, লোড, বাল্কগ্রেড জব্দ একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়। জব্দকৃত মালামাল নৌ পুলিশের হেফাজতে রয়েছে।
এ অভিযানে সহযোগিতা করেন নৌপুলিশের অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া, থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া