
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের বড়বাড়ী ইউনিয়নের নারিকেল বাড়ির দীঘি ঈদগাহ মাঠ রাস্তা শুক্রবারের প্রবল বৃষ্টিতে পাকা রাস্তা ধ্বসে পড়েছে। এতে ওই এলাকার মানুষদের যোগাযোগ ব্যবস্থা হুমকির মুখে পড়েছে।
বড়বাড়ী ইউনিয়নের আইরখামার বাজারের উত্তর পূর্ব দিকে নারিকেল বাড়ির দীঘি ঈদগাহ মাঠ এলাকায় পিচ ঢালাই করা পাকা রাস্তার কিছু অংশ ধ্বসে পড়ায় এ আশঙ্কার সৃষ্টি হয়েছে। রাস্তাটির প্রায় ২০ফুট বিস্তৃত নিম্নভাগের মাটি সরে গিয়ে ওই পাকা রাস্তাটি ধ্বসে গেছে।
স্থানীয়রা জানান, শুক্রবার টানা বর্ষণে রাস্তায় ফাটল ধরে ছিল। এ ভারি বর্ষণে পাকা রাস্তার মাটি ধ্বসে গেছে। এতে রাস্তার নিচের মাটি সরে যাওয়ায় কার্পেটিং এ ফাটল ধরে ধ্বসে গেছে; সেই সাথে চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। জরুরী ভিত্তিতে রাস্তাটি সংস্কার না হলে দু-একদিনের বৃষ্টিতে রাস্তাটি বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল