
রবিউল হাসান লায়ন: নির্বাচনী এলাকার একটি বাড়িতে সিলিং ফ্যানের নিচে বসে এক বৃদ্ধকে চিকিৎসার পরামর্শ দিচ্ছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও জামালপুর-৪ আসনের এমপি ডা. মুরাদ হাসান। অকস্মাৎ ফ্যানের পাখা খুলে পড়লে তার কপাল ফেটে যায়।
পরে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার এসে ক্ষতস্থানে ৩টি সেলাই দেয়। তথ্য নিশ্চিত করে তার ব্যক্তিগত সহকারী (এপিএস) আবু জাহিম নাইম জানিয়েছেন, এখন তিনি সুস্থ আছেন এবং শংকামুক্ত। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নির্বাচনী এলাকায় দৌলতপুর গ্রামে এই দুর্ঘটনার শিকার হন তিনি।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান