
এস আর নিরব যশোরঃ যশোরের চৌগাছায় ট্রাফিক পুলিশের অভিযানে নিবন্ধনবিহীন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় অপরাধে ৫১ টি মোটরসাইকেল জব্দ করেছে যশোর ট্রাফিক পুলিশের সদস্যরা । মঙ্গলবার (১০ মে) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত যশোর ট্রাফিক পুলিশের সার্জেন্ট সনৎ কুমার রায় নেতৃত্বে শহরের বিভিন্ন সড়কে অভিযানে চালিয়ে এসব মোটরসাইকেল জব্দ করেন।
এ বিষয়ে জানতে চাইলে, সার্জেন্ট সনৎ কুমার রায় বলেন, নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট না থাকার অভিযোগ এসব মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। এ বিষয়ে চৌগাছা থানার ডিইটি কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক এ এস আই সুমোন হোসেন বলেন বিকালে সাড়ে পাচঁটার পর্যন্ত ৫১ টি মোটরসাইকেল থানায় হেফাজতে দিয়েছে ট্রাফিক পুলিশ সদস্যরা। চৌগাচা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ সার্বিক সহযোগীতা করেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল