
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: বালুবাহী ট্রাকের ধাক্কায় সিরাজগঞ্জের বেলকুচিতে মোটরসাইকেল আরোহী তারেক রহমান (৩০) নামে এক জন নিহত হয়েছে। সোমবার (৯ মে) দুপুরে বেলকুচি উপজেলার আজুগড়া বেড়িবাঁধ এলাকায় সংলগ্ন এই ঘটনা ঘটে। নিহত তারেক চৌহালী উপজেলার চাঁদপুর উত্তর পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, বালুবাহী একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলে থাকা চালক ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজে এন্ড হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজে নিয়ে আসার পর চিকিৎসাক তারেককে মৃত ঘোষণা করে। তার মরদেহ এখনও হসপিটালে রয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান