
চাটখিল প্রতিনিধিঃ ঈদের ছুটিতে বাড়িতে, পরিবারের সাথে ঈদ করতে আসা মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও পিতার একমাত্র পুত্র সন্তান মোঃ তুষার (২২)। রবিবার ৮ মে সন্ধ্যায় নানার বাড়ি দত্ত পাড়া থেকে নিজ বাড়িতে আসার পথে দত্ত পাড়ার সোবহান পুর সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে নিহত হন তুষার।
মোটরসাইকেল পেছনে বসা মোঃ হাসান গুরুতর আহত হলে চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক মোঃ মনির হোসেন উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়। গুরতর হাসান লক্ষীপুর জেলার দত্ত পাড়া ইউনিয়নের কাশিপুর গ্রামের আবদুল আউয়াল এর ছেলে।
নিহত মোঃ তুষার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি নোয়াখালী জেলার চাটখিল উপজেলা নোয়াখলা ইউনিয়নের পশ্চিম শ্রিনগর গ্রামের আবদুর রব মাস্টার বাড়ির মৃত সাদেকের একমাত্র পুত্র সন্তান। দুই বোন এক ভাইয়ের নিহত তুষার পরিবারের বড় ছেলে ছিলেন। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়