
মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ শরণখোলায় ইজিবাইকের চাপায় সাকিব (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার(০৮মে) সকাল ১১টার দিকে উপজেলার খাদা চারঘাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব ওই গ্রামের খোকন হাওলাদারের ছেলে। সে ২০নং পূর্ব খাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র।
নিহতের চাচা নবি হোসেন জানান, সাকিব সকালে বাড়ির সামনের একটি দোকানে কেনাকাটা করতে রাস্তা পাড় হচ্ছিল। এসময় উপজেলা সদর রায়েন্দা বাজারগামী একটি ইজিবাইক তাকে চাপা দিয়ে বাইক ফেলে পালিয়ে যায়। তাৎক্ষনিক স্থানীয়রা শরণখোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত্যু ঘোষনা করেন।
শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ ইকরাম হোসেন জানান, ইজিবাইকটি জব্দ করা হয়েছে। এখন ভুক্তভোগীরা অভিযোগ দিলে এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন