
এস কে মিন্টু: পটুয়াখালীর মির্জাগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে গোলাম মোস্তফা হাওলাদার (৫৯) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের গাবতলা গ্রামে। নিহত বৃদ্ধের বাড়ী একই ইউনিয়নের পূর্ব মির্জাগঞ্জ গ্রামে। মানুষের কাছে ভিক্ষা করে তিনি জীবন চালাতেন। শনিবার (৭ মে) রাত আনুমানিক ৯ টার দিকে ওই বৃদ্ধ মির্জাগঞ্জ বাজার থেকে বাড়ী যাচ্ছিলেন। পথমধ্যে গাবতলা নামক স্থানে নুরুর ইসলাম এর কৃষি জমিতে বাঁশ কাঠের তৈরি বেষ্টনীতে বিদ্যুৎ এর গুনার তারের সাথে জড়িয়ে মৃত্যু হয়।
নীয়রা জানান,নুরুল ইসলাম তার কৃষি জমিতে বাঁশ কাঠ দিয়ে বেষ্টনী তৈরি করেছে। সেই বেষ্টনীতে অবৈধভাবে বিদ্যুৎ এর লাইন এনে,বেষ্টনীর চতুর্পাশ গুনার তার দিয়ে ঘিরে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছে। ওখান থেকে আনুমানিক রাত ৯ টার দিকে নিহত বৃদ্ধ তার নিজ বাড়ীতে যাওয়ার সময় বেষ্টনীর চতুর্পাশে লাগলো বিদ্যুতের গুনার তারের সাথে জড়িয়ে মৃত্যু বরণ করেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা