
মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ সদর উপজেলার গড়েয়ায় পবিত্র ঈদুল ফিতর উপলে অসহায় ও দুস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। রোববার বিকেলে গড়েয়া এস,সি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প থেকে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: নাজমুল হূদা শাহ্ এ্যাপোলের ব্যক্তিগত অর্থায়নে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইউনুস আলীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি মোঃ নাজমুল হুদা শাহ এ্যাপোলো, ইউনিয়ন আ’লীগের সভাপতি আফিজার রহমান দুলাল, সহ-সভাপতি মফিজুল ইসলাম শাহ্, সমাজ সেবক খসরু আহমেদ, ইউনিয়ন আওয়ামী নেতা মজিবর রহমান মজি, গড়েয়া এস সি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মোঃ ওয়াহিদুল ইসলাম, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মুজাহিদুর রহমান শুভ, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক স্বপন কুমার ঘোষ, স্বেচ্ছাসেবক লীগ নেতা কোরবান আলী সরকার, আকুল ইসলাম, আঃ রহিম, মাসুদ আলম সামু, তুষার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ শরিফ আহম্মেদ শাহ্ প্রমুখ। এ সময় ইউনিয়নের শতাধিক গরীব, অসহায় ও দুস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার