
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া- সময়ের দাবিতে এমন কিছু মানুষের শুভাগমন ঘটে,যাঁরা স্বীয় প্রতিভা ও যোগ্যতার মাধ্যমে ধরিত্রীর বুকে আলো ছড়ান । তেমনই একজন আলোকিত সন্তান এসএম আব্দুল হাকিম। তিনি ৩০ নভেম্বর ১৯৬৬ সালে ধুনট উপজেলার গোপাল নগর ইউনিয়নের শেহুলিয়াবাড়ী (মুক্তার বাড়ি) গ্রামে জন্ম গ্রহন করেন। পিতা মরহুম আব্দুল খালেক মাস্টার, মাতা মোছাঃ হাজেরা খাতুন।
এসএম আব্দুল হাকিম বাল্যকাল থেকে অত্যন্ত মেধাবী ও বিনয়ী হিসেবে সকলের নিকট সমাদ্রিত হন । তিনি ১৯৮১ সালে গোপাল নগর ইউ এ,কে উচ্চ বিদ্যালয় মহিশুরা থেকে কৃতিত্বের সাথে এস এস সি (প্রথম বিভাগ) ও ১৯৮৩ সালে উত্তর বঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি আজিযুল হক কলেজ থেকে এইচ এসসিতে প্রথম বিভাগ অর্জন করেন। এরপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) থেকে বি,এসসি (এ জি ইকোন) ও এম,এসসি, (এ জি ইকোন) ডিগ্রী সম্পূর্ণ করেন।
তবে আশ্চর্যের বিষয় জীবনে একটি মাত্র চাকরির আবেদন করেই সাফল্যের মুখ দেখেন। ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগদান করেন। বর্তমানে তিনি বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক পদে রাজশাহীতে কর্মরত আছেন। গুণী এই মানুষটি দেশের অর্থনীতি ও বাংলাদেশ ব্যাংক’কে সমৃদ্ধ করনের লক্ষ্যে জার্মান,ফ্রান্স,বালি ইন্দোনেশিয়া,মালেশিয়া,আয়ারল্যান্ড,পোল্যান্ড,প্যারিস,ভারত, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমন করেন।
প্রশিক্ষণ প্রাপ্ত জ্ঞানের বহিঃপ্রকাশ স্বরুপ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক,ইস্টার্ন ব্যাংক,আইএফ আইসি ব্যাংক সহ দেশের বিভিন্ন ব্যাংকিং সেক্টরে অডিটর ও লেকচারার হিসেবে সুনাম অর্জন করেন। দেশের মৌলিক অর্থনীতি ও ব্যাংকিং শাখায় তাঁর যথেষ্ঠ অবদান রয়েছে। স্বীকৃতি স্বরুপ পেয়েছেন বিভিন্ন সম্মাননা পদক ও উপহার।
তিনি দেউড়িয়া নিবাসী মরহুম ডাঃ ফজলার হোসেনের কন্যা মোছাঃ ফারজানা শারমীন রত্না খাতুনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বৈবাহিক জীবনে তিনি তিন কন্যা সন্তানের জনক। তাঁর প্রথম সন্তান জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ও দ্বিতীয় সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। ছোট সন্তানটিও পিতার মতুই মেধাবী শিক্ষার্থী বলে জানা যায়।
এসএম আব্দুল হাকিম অত্যন্ত সাদামাটা জীবন যাপন পছন্দ করেন। তিনি নিরবে নিভৃতে সমাজের অবহেলিত সুবিধাবঞ্চিত মানুষ গুলোর জন্য কাজ করে যাচ্ছেন । এছাড়া আঞ্চলিক শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক উন্নয়ন মূলক কর্ম কান্ডের সাথে জড়িয়ে আছেন।
এসএম আব্দুল হাকিম প্রসঙ্গে যতটুকু জানা যায়, তিনি অত্যন্ত বিনয়ী ধর্মভীরু ও সাদা মনের মানুষ। দেশের এমন একটি গুরুত্বপূর্ণ পদে চাকরি করেও তাঁর মাঝে নেই বিন্দুমাত্র আত্ম-অহংকার। সমাজে এমন মানুষ গুলোই আলোকিত সন্তান হিসেবে সকলের শ্রদ্ধার পাত্র। ধুনটের বুকে এসএম আব্দুল হাকিম একটি অনন্য নাম। যা তরুণ প্রজন্মকে ব্যাংকিং সেক্টরে উৎসাহ জোগাবে বারবার। এভাবেই সমৃদ্ধ হবে বাংলাদেশ, এগিয়ে যাবে দেশের ব্যাংকিং অর্থনীতি।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল