
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় সিমেন্ট বোঝাই ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নারী গার্মেন্টস কর্মী শান্তনা বেগম (২৮) নিহত হয়েছে ।
নিহত মোটর সাইকেল আরোহী নারী শান্তনা বেগম গাইবান্ধার গোবিন্দগঞ্জের সুবাইল সরকার পাড়াড়া গ্রামের আব্দুল মাজের স্ত্রী ।
শুক্রবার সকালে দিকে হাটিকুমরুল -বগুড়া মহাসড়কে সলঙ্গার পাঁচলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় নিতের স্বামী আব্দুল মাজেদ ও মেয়ে মাকসুদা খাতুন গুরুত্বর আহত হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানায়, মোটরসাইকেল নিয়ে শান্তনার স্বামী আব্দুল মাজেদ মেয়ে মাকসুদা খাতুনকে নিয়ে ঢাকা থেকে গাইবান্ধা যাচ্ছিল। এ সময় হাটিকুমরুল -বগুড়া মহাসড়কে পাঁচলিয়া বাজার এলাকায় পৌছিলে লেন চেন্স করার সময় যে কোন যানবহন সাথে লেগে পরে যায় । পিছনে থাকা সিমেন্ট বোঝাই ট্রাকেরর চাপায় এতে ঘটনাস্থলেই শান্তনা বেগম মারা যায়। আহতের উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলীত মোটরসাইকেল, ঘতক ট্রাক ও মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান