
মোঃহাসান আলী,বালিয়াডাঙ্গী প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ২৬/৪/২০২২ইং রোজ মঙ্গলবার ৪৮ টি ভূমিহীন পরিবারকে ঈদ উপহার হিসেবে জমি ও বাড়ি প্রদান করেন। বাংলাদেশের উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে উপহারের ধরণেও এসেছে পরিবর্তন। আগে মানুষ ইদ উপহার হিসেবে পেত জামা-কাপড়, সেমাই-চিনি, খাবার-দাবার; এখন পাচ্ছে জায়গাসহ ঘর। আজ সারাদেশে ৩২ হাজার ৯০৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও বাড়ি উপহার দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার পেয়েছেন ঠাকুরগাঁও জেলার ১৪৬৬ টি এবং বালিয়াডাঙ্গী উপজেলার ৪৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।
মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় বালিয়াডাঙ্গী উপজেলায় এ পর্যন্ত মোট ১০২২ টি গৃহ নির্মাণ করে সমসংখ্যক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। গৃহগুলো নির্মাণে উপজেলার প্রভাবশালীদের দখলে থাকা ২৪.২০ একর রাস্তা সংলগ্ন দামী খাসজমি উদ্ধার করা হয়েছে যার বাজারমূল্য প্রায় ১৭ কোটি টাকা। গৃহগুলো নির্মাণে সরকারি বরাদ্দ ছিল ১৯ কোটি ১৭ লাখ ২৩ হাজার ৫০০ টাকা। অর্থাৎ উপজেলার ১০২২ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী প্রায় ৩৬ কোটি টাকা (প্রতি পরিবারকে ৩ লাখ ৫৪ হাজার টাকা প্রায়) উপহার দিয়েছেন।
ঈদ উপহার হিসেবে জমি ও বাড়ি প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃযোবায়ের হোসেন, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলী আসলাম জুয়েল মহোদয়, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ মাজহারুল ইসলাম সুজন মহোদয়, ভাইস চেয়ারম্যানগণ, উপজেলার সকল অফিসারবৃন্দ, পাড়িয়া ও ধনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপহারপ্রাপ্ত উপকারভোগীগণ উপস্থিত ছিলেন। উপহারপ্রাপ্ত পরিবারের সদস্যগণ জমি ও বাড়ি পেয়ে তাদের উচ্ছ্বাস এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অপরিসীম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল