
মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন “আমরাই কিংবদন্তী” এসএসসি-২০০০ ব্যাচের সদস্যরা। “বন্ধুরা সব পাশে আছি অসহায়ের মুখে ফুঁটাতে হাসি” এই শ্লোগানে গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার চিলারং ইউনিয়নের ৬৯নং মোলানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
“আমরাই কিংবদন্তী” এসএসসি-২০০০ ব্যাচের ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য কলি শারমিন, রিয়াজ, জাকারিয়া প্রিন্স, আজিজার রহমান, শাহ্ আলম, সম্রাট শাহজাহান, মিজানুরসহ কিংবদন্তীর অন্যান্য সদস্যরা। এ সময় ওই এলাকার শতাধিক গরীব, দুস্থ ও অসহায়দের মাঝে ইফতার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য, এর আগেও ‘আমরাই কিংবদন্তী” এসএসসি-২০০০ ব্যাচের পক্ষ থেকে করোনাকালীন বিভিন্ন সেবামূলক কর্মকান্ড, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল