
চাটখিল প্রতিনিধিঃ চাটখিলে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ২১ই এপ্রিল বাদ আসর নোয়াখালী জেলার চাটখিল উপজেলা স্কাই ভিউ রেস্টুরেন্টে চাটখিল ইসলামি আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
চাটখিল উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি মাওলানা শামসুল ইসলামের শঞ্চালনায় সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা সভাপতি মাওলানা খোরশেদ আলম তালহা।
অনু্ষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সূরা সদস্য শায়খুল হাদীস মুফতি মুহাম্মদ আচেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার (উত্তর) সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন, মাওলানা মুহাম্মদ বেলায়েত হোসেন শিক্ষক ফোরাম নোয়াখালী জেলা (উত্তর)
আরও উপস্থিত ছিলেন চাটখিল উপজেলার ইসলামি আন্দোলন বাংলাদেশ এর ওয়ার্ড ও ইউনিয়নের সদস্য সম্পাদক বৃন্দ।

আরও পড়ুন
প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ সালমান নদভীর ইন্তেকাল
উল্লাপাড়ায় ১০ম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
জামালপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তওহীদের মতবিনিময়