
এম,এ রাশেদ,বগুড়া প্রতিনিধি: বগুড়ার র্যাব-১২ এর ক্যাম্পের সদস্যরা মাদক বিরোধী অভিযানে চালিয়ে ২৭৫ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার (১৮ই এপ্রিল) ভোরে চন্ডিহারা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরমান আলী (২৬) কাহালু উপজেলার শিতলাই গ্রামের কাবেজ উদ্দীনের ছেলে।র্যাব জানায়, র্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, লালমনিরহাট হতে বগুড়া অভিমুখে ট্রাকের মাধ্যমে মাদকের একটি বড় চালান বগুড়ায় আসছে।
এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি টিম আভিযানিক বগুড়া জেলার শিবগঞ্জ থানার চন্ডীহারাস্থ চন্ডিহারা জামে মসজিদের সামনে বগুড়া হতে রংপুর হাইওয়ে রোডের উপর একটি বিশেষ মাদক বিরোধী চেকপোষ্ট স্থাপন করে এবং সন্দেহভাজন ট্রাক সমূহে তল্লাশি চালায়। অবশেষে সোমবার ভোর সোয়া ৫টায় চেকপোস্টে আরমান আলী নামের এক মাদক ব্যবসায়ী ২৭৫ বোতল ফেন্সিডিল সহ র্যাবের হাতে আটক হয়। এসময় ১টি ট্রাক (বগুড়া ট ১১-০৯১৯), মোবাইল এবং টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিলের বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল