
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় পুরুষ, নারী ও শিশুসহ ১১ বাংলাদেশি নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবির সদস্যরা। বুধবার সকালে উপজেলার মাটিলা বিওপির সুন্দরপুর গ্রামের একটি মেহগনি বাগানের মধ্য থেকে তাঁদেরকে আটক করেছে বিজিবি।
আটককৃতরা হলন , ঝিনাইদহ জেলার পোড়াহাটি গ্রামের মোছাঃ মাছুরা বেগম (৩৪), মাগুরা জেলার শিমলা বিশ্বাস (১৯), মেঘা বিশ্বাস (০৪), যশোর জেলার, মোঃ উজ্জল হোসেন (২৫), প্রদিপ কুমার হালদার (২১), আব্দুল আজিম (৪৭), নড়াইল জেলার ইপি মোল্যা (৫০), পিটু কুমার বিশ্বাশ (৫৬), গোপালগঞ্জ জেলার, জষীম ভদ্র (৩৪), খুলনা জেলার হরিদাস বিশ্বাস (২৫), এবং রমজান শেখ (১৯) ।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সকলকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে আটক করেছে বিজিবি। আটককৃত বাংলাদশী নাগরিকদেরকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে মহেশপুর থানায় মামলা দায়েরপূর্বক সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২