হোম » সারাদেশ » নবাবগঞ্জে ভ্রাম্যামাণ আদালতে ৪ জুয়ারীর ১০ দিনের কারাদণ্ড। 

নবাবগঞ্জে ভ্রাম্যামাণ আদালতে ৪ জুয়ারীর ১০ দিনের কারাদণ্ড। 

মাহফুজুর রহমান নবাবগঞ্জ , দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করে ৪ জুয়াড়িকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময়  জুয়া খেলার বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। নবাবগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান সরকার বুধবার (১৩ এপ্রিল) দুপরে উপজেলার মোগরপারা ডিগ্রি কলেজ মাঠে উপস্থিত থেকে ৪ জুয়াড়িকে, ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ।
আদালত পরিচালনা শেষে তাদের নবাবগঞ্জ  থানায় নেয়া হয়। সেখান থেকে   তাদের দিনাজপুর  কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আদালতে সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার পুর্ব ফতেপুর গ্রামের আকরাম হোসেন ৪০, মোগরপাড়া গ্রামের আসাদুল ইসলাম ৩০,নলেয়া গ্রামের ছাইদুল ইসলাম  ৪০ এবং জগদেশ পুর গ্রামের মনতাজ মন্ডল  ৫০।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান সরকার  বলেন, ১৮৬৭ সালের বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইনের তিন ধারায় ৪ জনকে জুয়াখেলা ও দেখার অপরাধে ১০ দিন করে বিনাশ্রম  কারাদণ্ড দেওয়া হয়েছে।এ সময় নবাবগঞ্জ  থানার মিডিয়া অফিসার বিভুতী ভূষণ রায়ের নেতৃত্ব থানা পুলিশ সদস্যরা তার সঙ্গে ছিলেন।
নবাবগঞ্জ থানার  অফিসার ইনচার্জ ফেরদৌস  বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার মোগরপারা ডিগ্রি কলেজ মাঠে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় স্নানোৎসব ও মেলা অনুষ্ঠানে জুয়ার আসর বসিয়েছেন এলাকাবাসী।এমন সংবাদের ভিত্তিতে মেলায় অভিযান চালিয়ে জুয়াড়িদের আটক করা হয়। পরে এসিল্যান্ড কামরুজ্জামান সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত জুয়াড়িদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!