
এস আর নিরব যশোরঃ যশোরের ঝিকরগাছায় ২০ পিচ ইয়াবা ও ১৩৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ১২ই এপ্রিল (মঙ্গলবার) দুপুর পর্যন্ত পৃথক দুটি অভিযানে তাদের আটক করে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। আটককৃতরা হলো, ঝিকরগাছা থানার কাউরিয়া মুন্সিপাড়ার মৃত হাবিবুল্লাহর ছেলে মাসুদুর রহমান (৩৩) ও মাদারীপুর জেলার মাদারীপুর থানার আইজুল সরদারের ছেলে বাবু সরদার (১৯)।
পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে, বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই আমির হোসাইন সঙ্গীয় অফিসার ফোর্সসহ কাউরিয়া মুন্সিপাড়া গ্রামস্থ হাজির আলী টু বাঁকড়া রোড এলাকায় অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাসুদুরকে আটক করে।
অপরদিকে, বাঁকড়া বাজারস্থ জামেয়া আরাবিয়া আব্দুল্লাহ ইবনে মাস্উদ (রাঃ) কওমী মাদ্রাসার গেটের সামনে থেকে ১৩৫ গ্রাম গাঁজাসহ বাবুকে আটক করে পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে,ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, ধৃত আসামীদের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু