হোম » সারাদেশ » সিরাজগঞ্জে নির্মানাধীন সেপটিক ট্যাংকিতে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জে নির্মানাধীন সেপটিক ট্যাংকিতে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ শহরে একটি নির্মানাধীন ভবনের অভ্যন্তরে সেপটিক ট্রাংকি (শো-কল) নির্মানের সময় মাটি চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরেক শ্রমিক।  রবিবার দুপুরে শহরের সয়াধানগড়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক শান্ত সেখ (১৭) শহরের রাণীগ্রাম দক্ষিণপাড়ার বাবুল সেখের ছেলে। সে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে ১০ শ্রেনীতে পড়তো। আহত শফিকুল ইসলাম একই মহল্লার শওকত আলীর ছেলে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, ভবন মালিক ঠিকাদার আব্দুল কাদের লিটনের নির্মানাধীন বহুতল ভবনে সেপটিক ট্যাংকি নির্মান কাজ চলছিল।  দুপুর আড়াইটার দিকে হঠাৎ মাটি ধসে শান্ত ও শফিকুল মাটির নিচে চাপা পড়েন। ওই সময় স্থানীয়রা শফিকুলকে দ্রুত উদ্ধার করতে পারলেও শান্ত গর্তের মাটির নিচে চাপা পড়ে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে ৩ ঘন্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!