হোম » সারাদেশ » প্রধান শিক্ষকের নানা অনিয়মের মধ্যে চলছে শেরপুরের শুভগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়   

প্রধান শিক্ষকের নানা অনিয়মের মধ্যে চলছে শেরপুরের শুভগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়   

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া শেরপুরের শুভগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নানা অনিয়মের মধ্য দিয়ে চলছে বিদ্যালয়ের সকল কর্ম। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার অনেক শিক্ষার্থীর অভিভাবকদের অভিযোগ প্রধান শিক্ষক অফিসের নিয়মের তোয়াক্কা না করে নিজের মতো করে বিদ্যালয় পরিচালনা করে আসছেন। বছরের চার মাস চলমান অবস্থায় থাকলেও, এখনো শিশু শ্রেণির ক্লাস শুরু হয়নি। শিশু শ্রেণির শিক্ষার্থীদের বসানো হয় ১ম শ্রেণির শিক্ষার্থীদের সাথে, এবং একই পাঠদান করা হয়। এতে কমলমতি শিক্ষার্থীরা নিজেদের পাঠ গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। অফিসের সামনের একটি গাছ কেটে ফেলেছে বলেও অভিযোগ উঠেছে।

অন্যদিকে প্রধান শিক্ষক ধার্মিক হওয়ায় ওয়াক্তের নামাজ ছাড়াও বিভিন্ন সময় নিজের ক্লাস বন্ধ রেখে নামাজ আদায়ে ব্যস্ত থাকেন। ফলে ক্লাসের সময়ে বিঘœতা ঘটছে। সম্প্রতি বিদ্যালয়ের বারান্দায় পর্দা দিয়ে ঘেরাও করে সেখানে মাদুর বিছিয়ে ছাত্রীদের নামাজ আদায় করতে বাধ্য করেন। এমনকি তিনি শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের মাঝে ধর্মীয় শিক্ষার লিফলেটও বিতরণ করেন বলে একাধিক অভিভাবক জানিয়েছেন। বারান্দায় পর্দা লাগানোর ফলে ক্লাশ রুমে আলো বাতাস পৌছতে পারছেনা। এতে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে। পর্দা ও মাদুর ক্রয়ের টাকার উৎসের কথা জানার জন্য প্রধান শিক্ষক বীথিকা আহসান এর মোবাইল ফোনে যোগাযোগ করলে, বেশ কয়েকবার রিং হলেও, তিনি কল রিসিভ করেন নাই। এক পর্যায়ে তার মোবাইল ফোন বন্ধ করে ফেলেন।

প্রধান শিক্ষক বীথিকা আহসান বিদ্যালয়ের অন্য কোন শিক্ষকদের সাথে কোন পরামর্শ করে বিদ্যালয়ের কোন কাজ করেন না। এমনকি নিজে ক্লাস কম নেয়ার জন্য অন্যান্য শিক্ষকদের জানিয়েছেন, প্রধান শিক্ষক প্রতিদিন তিনটার বেশি ক্লাস নেবেন না, এই মর্মে একটি রেজুলেশন তৈরি করলে, সেখানে প্রত্যেক শিক্ষক স্বাক্ষর করেন নাই। এ ব্যাপারে অত্র শুভগাছা ক্লাস্টারের দায়িত্বে নিয়োজিত সহকারী উপজেলা শিক্ষা অফিসার মালিহা মমতাজ জানান শিশু শ্রেণির ক্লাস না নেওয়ার বিষয়টি আমি অবগত হওয়ার পর, প্রধান শিক্ষককে দ্রুত ক্লাশ চালুর নির্দেশ দিয়েছি। এখনো ক্লাশ চালু হয় নাই এটা বড় ধরণের অপরাধ। আর প্রধান শিক্ষক প্রতিদিন তিনটার বেশি ক্লাস নেবেন না, এটাও তার মনগড়া কথা। এছাড়া ছাত্র-ছাত্রীরা নিজ থেকে নামাজ আদায় করলে কোন ক্ষতি নেই, তবে ক্লাস বাদ দিয়ে তাদের নামাজে বাধ্য করা অপরাধ।  প্রধান শিক্ষকের এসব অনিয়মের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!