হোম » সারাদেশ » উচ্চ রক্তচাপ জনিত কারণে হাবিপ্রবি’র এক শিক্ষার্থীর মৃত্যু; উপাচার্যের শোক

উচ্চ রক্তচাপ জনিত কারণে হাবিপ্রবি’র এক শিক্ষার্থীর মৃত্যু; উপাচার্যের শোক

আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ উচ্চ রক্তচাপ জনিত কারণে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মোঃ নাজমুল হক নামের এক শিক্ষার্থী  ৯ই এপ্রিল ভোর রাতে (সেহেরির পর) চিকিৎসাধীন অবস্থায় তার নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।
নাজমুল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭ শিক্ষাবর্ষ এবং ডরমিটরি-২ হলের ৪৪০ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী ছিলেন। বাদ যোহর তার নিজ বাসভবন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১নং বেলাইচন্ডী ইউনিয়নের ডাঙ্গাপাড়া দোলাপাড়া গ্রামে জানাজা অনুষ্ঠিত হবে।
নাজমুলের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের নেমে এসেছে শোকের ছায়া। তাঁর এই অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান সহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!