
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: পবিত্র রমজান মাসে লালমনিরহাট জেলায় মাঠ পর্যায়ে খাদ্যে ভেজাল ও দূষণ রোধকল্পে ৬দিন ব্যাপী সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ কর্মসূচি-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুর ২টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা রোডে “জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে এ মাইকিং ও লিফলেট বিতরণ হয়।
প্রচারে ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ লালমনিরহাট জেলা কার্যালয়। এ সময় একটি অটোরিকশা যোগে এসব কার্যক্রম পরিচালিত হয়। চলতি পথে পথচারীদের হাতে হাতে এসব লিফলেট তুলে দেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল