
অর্ণব আল আমিন, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মির্জাপুরে চায়না আক্তার (৩০) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার বাশতৈল ইউনিয়নের বংশিনগর জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। চায়না আক্তার বাশতৈল ইউনিয়নের বংশিনগর পশ্চিমপাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর মেয়ে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত সোমবার দ্বিতীয় রোজায় ইফতারের পর বাড়ি থেকে নিখোজ হয় চায়না। বুধবার পচা দুর্গন্ধ পেয়ে স্থানীয় লোকজন তার বাড়ির পাশের জঙ্গলে খোজ নিলে সেখানে চায়নার গলাকাটা মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
বাশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সাখাওয়াত হোসন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক