
আরিফুল ইসলাম আরিফ ময়মনসিংহ ভালুকা প্রতিনিধিঃ-ভালুকা উপজেলার ৮নং ডাকাতিয়া ইউনিয়নের সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খন্দকার আঃ বাছেদ (বিএসসি) এর কর্ম জীবন থেকে অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।৩০শে মার্চ সন্ধায় উক্ত অনুষ্ঠানে একটি বিদায়ী মানপত্র পাঠ করেন অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন মেধাবী ছাত্র ইব্রাহীম খলিল উল্লাহ (বিএসসি) এবং পরে উক্ত মানপত্রটি ৮নং ডাকাতিয়া ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদের মাধ্যমে খন্দকার আঃ বাছেদ (বিএসসি) এর হাতে তুলে দেন ইব্রাহীম খলিল উল্লাহ (বিএসসি)। এসময় বিভিন্ন দিকনির্দেশনা মূলক কথা বলেন ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশীদ ও ২০১০ সালের শিক্ষার্থীরা একটি সম্মাননা স্মারক (ক্রেস্ট) উপহার দেন।
এসময় অনেকেই বিভিন্ন ধরনের উপহার সামগ্রী স্মৃতি হিসেবে প্রদান করেন।এসময় সঞ্চালনায় ছিলেন ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নিয়াজুর রহমান নিলয় (ইউসুফ) অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা কুবেদ আলী ফকির,৮নং ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাবুল,৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার শামসুন্নাহার শাহীন মজিদা, ৮নং ওয়ার্ডের মেম্বার সাইফুল ইসলাম,৯নং ওয়ার্ডের আওয়ামী যুবলীগের সভাপতি কামাল হোসেন বাচ্চু ও সাধারণ সম্পাদক ফজলুল হক ফকির অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,সাবেক সভাপতি ও অত্র ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার খন্দকার রফিকুল ইসলাম এবং ম্যানেজিং কমিটির সকল সদস্য প্রমূখ।পরে মনোমুগ্ধকর লালন সন্ধ্যা অনুষ্ঠানের সভাপতি নুরুল ইসলাম ও উদ্বোধক বাদল ঢালী,বাবুল মিয়া,হেলাল উদ্দিন,রফিকুল ইসলাম সহযোগী অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ