
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অর্থে অন্ধ, প্রতিবন্ধী ও বয়স্ক ১৬টি পরিবারের মাঝে রমজানের ১ মাসের খাদ্য সামগ্রী দিলেন সমাজকর্মী মামুন বিশ্বাষ। রমজানের আগ মুহূর্তে এই খাদ্য সামগ্রী উপহার পেয়ে খুশি এই অসহায় ও দুস্থ মানুষেরা। বুধবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার অন্ধ, প্রতিবন্ধী ও বয়স্ক ১৬টি পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৩০ কেজি চাউল, ৩ কেজি ডাল, ২ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি খেজুর, ২ কেজি মুড়ি, ২ কেজি পিয়াজ, ৫ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১ পিচ সাবান ও গুড়া হলুদ, গুড়া মরিচ ও যাতায়াতের খরচসহ ১৬টি পরিবারের মাঝে প্রতি প্যাকেটে ২৯৬০ টাকার খাদ্রসামগ্রী দেওয়া হয়েছে। রমজানের উপহার পাওয়া মানুষেরা বলেন, কয়েকদিন পরেই রমজান শুরু হবে। চাল, ডালসহ সব জিনিসের যে পরিমান দাম বাড়ছে পরিবার নিয়ে চরম দুশ্চিন্তায় ছিলাম। বয়স্ক হওয়ায় কাজকাম করতে পারি না। হাতে তেমন টাকায় ছিল না। এ অবস্থায় আমাদের মামুন ভাই রমজানের বাজার করে দিয়েছে এবং আমাদের কথা চিন্তা করে খাদ্রসামগ্রী দিয়েছে এমন মানবিকতায় সাহায্য পেয়ে আমরা খুব খুশি।
সমাজকর্মী মামুন বিশ্বাষ বলেন, রমজান মাসে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। আবার বেশ কিছুদিন ধরেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। যে ভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে এই কথা ভেবে সিরাজগঞ্জের ছেলে কানাডা প্রবাসী জাকির হোসেনসহ তার বন্ধুরা মিলে অসহায় মানুষদের জন্য ৫০ হাজার টাকা পাঠায়। তিনি আরও বলেন, প্রবাসী ভাইদের টাকায় উপজেলার অন্ধ, প্রতিবন্ধী ও বয়স্ক ১৬টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। আমি মাত্র চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামীতে জেলার অসহায় পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী হওয়া হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২