হোম » অপরাধ-দুর্নীতি » দামুড়হুদা থানা পুলিশের হাতে গাঁজাসহ মাদক দুই ব্যবসায়ী আটক

দামুড়হুদা থানা পুলিশের হাতে গাঁজাসহ মাদক দুই ব্যবসায়ী আটক

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার অন্তভুক্ত দামুড়হুদা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লোকনাথপুর-রুদ্রনগর সড়কে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দামুড়হুদা মডেল থানা সেই উদ্যোগকে সাফল্য করতে ও সেই লক্ষে উদ্বুদ্ধ হয়ে মাদকের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার  মোঃ জাহিদুল ইসলাম (বিপিএম-সেবা) এর সার্বিক দিক নির্দেশনায় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ এর নিদের্শে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মারজান আল মোনায়েম সংগীয় ফোর্সসহ গতকাল মঙ্গলবার সকালে লোকনাথপুর-রুদ্রনগরগামী সড়কের তিন রাস্তার মোড় অভিযান চালায়।

এসময় মাদক ব্যবসায়ী হাউলি ইউনিয়নের ডুগডুগি কাউন্সিলপাড়া গ্রামের মৃত আহাদ আলীর ছেলে দেলোয়ার হোসেন (৪২) ও উপজেলার পারকৃষ্টপুর-মদনা ইউনিয়নের ছয়ঘড়ি দক্ষিণপাড়া গ্রামের মহির উদ্দিন মন্ডলের ছেলে আব্দুল ওদুদ (৪০) কে তিন কেজি মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করা হয়। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!