
রেজাউল ইসলাম তুরান, খুলনা প্রতিনিধি: খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের হিন্দু অধ্যুষিত গ্রাম শিয়ালী ও গোয়াড়া। এখানে প্রায় দশ হাজার লোকের বসবাস। এই দুই গ্রামে কেউ মারা গেলে তাদের একমাত্র শবদাহ পোড়ানোর স্থান হলো শিয়ালী গোয়াড়া মহাশ্মশান। আর এই শ্মশান ঘাটে যাওয়ার জন্য যেই রাস্তাটি ব্যবহার করা হয় সেটি সম্পূর্ণ মাটির রাস্তা। বর্ষা মৌসুমে কেউ মারা গেলে শবদাহ নিয়ে গ্রামবাসীকে পড়তে হয় মহাবিপদে। এছাড়াও কাদা মাটি ভেঙ্গে মানুষ চলাচলে ভোগান্তি পোহাতে হয়।
স্থানীয় বাসিন্দারা রাস্তাটি সংস্কারের দাবি জানালে। খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এলাকাটি পর্যবেক্ষণ করে রাস্তাটি পাকা করে দেওয়ার বিষয়ে শিয়ালীবাসীকে আশ্বাস্ত করেন। সেই মোতাবেক শত বছরের কর্দমাক্ত রাস্তাটি সংস্কার এর জন্য তিনি ৫৩ লক্ষ ৯ হাজার টাকা বরাদ্দের ব্যাবস্থা করে দেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন সোমবার (২৮ মার্চ) রাস্তাটি নির্মান কাজের বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রমতে রাস্তাটি শিয়ালী পুলিশ ক্যাম্পের অভিমুখ থেকে আশ্রয়ন প্রকল্প হয়ে শিয়ালী মহাশ্মশান পর্যন্ত ৭০০ মিটার ডাবল ইটের সলিং এর কাজ হবে। এ ব্যাপারে শ্মশান কমিটির সহভাপতি হিল্লোল মুখার্জি জানান, খবরটি শুনে দুই গ্রামবাসীর জনগণের মধ্যে আনন্দ অশ্রুর সৃষ্টি হয়েছে। তিনি বলেন, এ রাস্তাটি নির্মিত হলে দুইটি গ্রামের হিন্দু মুসলিম বসবাসের কোন সমস্যা থাকবে না। তিনি এমপি মহোদয়কে দুইটি গ্রামের পক্ষ থেকে অভিনন্দন জানান।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু বলেন, এ রাস্তাটি নির্মিত হলে দুইটি সম্প্রদায়ের মধ্যে মঙ্গল বয়ে আনবে এবং দীর্ঘদিনের দুই গ্রামের মানুষের কষ্টের অবসান ঘটবে। রাস্তাটি সংস্কারের পাশাপাশি মসজিদ ও মন্দির সংস্কার এর জন্যও তিনি নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক