
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: রবিবার (২০ মার্চ) সকালে লালমনিরহাট জেলা শহরের হাড়ীভাঙ্গাস্থ মাটির মায়া প্রশিক্ষণ কেন্দ্রে এডাব-লালমনিরহাট জেলা শাখার আয়োজনে সম্পদ সমাবেশীকরণ শীর্ষক ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন এডাব-লালমনিরহাট জেলা শাখার সভাপতি ও প্রতিবন্ধী কল্যাণ সমিতির নির্বাহী প্রধান সুপেন্দ্র নাথ দত্ত। প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। বক্তব্য রাখেন এডাব-রংপুর বিভাগীয় সমন্বয়কারী বঙ্কিম চন্দ্র রায় প্রমুখ। এ সময় এডাব-লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব ও মাটির মায়া নির্বাহী পরিচালক রিয়াজুল হক সরকারসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ