
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় ট্রাক চাপায় মুরাদ হোসেন (২৩) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া-সান্তাহার সড়কে কাহালু উপজেলার পোড়াপাড়া নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত মুরাদ নওগাঁর বদলগাছী উপজেলার গাবনা গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি ওয়ালটন কোম্পানীর সেলস অফিসার পদে কর্মরত ছিলেন। এসব তথ্য জানিয়েছেন কাহালু থানার ওসি আমবার হোসেন।
জানা গেছে, সন্ধ্যার দিকে মুরাদ মোটরসাইকেলযোগে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাহালুর পোড়াপাড়া এলাকায় একটি ট্রাক ওই মোটরসাইকেলকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই চালক ট্রাক রেখে পালিয়ে যান এবং স্থানীয় লোকজন ট্রাকটি ভাংচুর করে। পরে আহত মুরাদ হোসেনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আমবার হোসেন বলেন, ট্রাক জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা