হোম » সারাদেশ » সিরাজগঞ্জে দেশীয় অস্ত্রসহ আটক ৪

সিরাজগঞ্জে দেশীয় অস্ত্রসহ আটক ৪

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  মঙ্গলবার গভীর রাতে উপজেলার পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, আনোয়ার হোসেন, কবিরুল ইসলাম, কামরুল ইসলাম ও জাহিদ হোসেন।
শাহজাদপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান এতথ্য নিশ্চিত করে জানান, দুটি গ্রুপ নাশকতার পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামে অভিযান চালানো হয়। এ সময় রামদা, ফালা, ঢালসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। আটককৃতদের বুধবার দুপুরে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!