
ভোলা প্রতিনিধিঃ ভোলার উপকূলীয় মেঘনা নদীর বিপজ্জনক জলসীমায় সি- সার্ভেবিহীন স্প্রিডবোট সহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধের নিষেধাজ্ঞা জারি করেছে বিআইডব্লিউটিএ। ১৫ মার্চ থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত উপকূলীয় অঞ্চলের শান্ত নদী উত্তাল থাকে। এ কারণে নদীতে বে ক্রুসিং সনদ ব্যতিত সকল যাত্রীবাহি নৌ যান চলাচল বন্ধ রাখার নির্দেশনা জারী করা হয়েছে। বিআইডব্লিউটিএ জানায়, কাল বৈশাখিতে দুর্যোগপূর্ন আবহাওয়ায় মৌসুমে নিরাপদ নৌ পরিবহন সুনিশ্চিত করার লক্ষ্যে সি সার্ভে বা বে-ক্রুসিং সনদ ব্যতিত সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ থাকবে ৷ এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ভোলার মেঘনা নদীর ইলিশা থেকে চরফ্যাশনের ঢালচর পর্যন্ত। এ সীমানার মির্জাকালু-আলেকজেন্ডার, তজুমদ্দিন-মনপুরা, ইশিলা-মজু চৌধুরিরহাট, চরফ্যাশন-মনপুরা ও চরফ্যাশন-ঢালচর রুটে সি সার্ভে ছাড়া কোন নৌ-যান চলাল বন্ধ থকবে।
তবে ভোলার মনপুরার সাকুচিয়া জনতা ঘাট থেকে চরফ্যাশনের বেতুয়ায় ছোট ইঞ্জিনচালিত ট্রলার আকৃতির লঞ্চ চলাচল করে। মনপুরার রিজিরখাল থেকে নোয়াখালীর চেয়ারম্যান ঘাট পর্যন্ত ছোট লঞ্চ চলাচল করে থাকে অশান্ত এ মৌসুমেও। এ ব্যাপারে ভোলা নৌবন্ধরের ইলিশা থেকে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত এ সাত মাস নদী উত্তাল থাকে। এ সময় ছোট ছোট লঞ্চ চলাচলের অনুমতি নেই। যেসব নৌ যাবেন সি সার্ভে সনদ রয়েছে তা এসব রুটে চলা চল করতে পারবে। তবে এসব রুটে বিকল্প নৌ-যান হিসেবে বিআইডব্লিউটিসির সি ট্রাক চলাচল করবে বলে জানা গেছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে যাতে নৌ যান চলতে না পারে সেজন্য বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ ও পুলিশ অভিযান পরিচালনা করবে।
এ ব্যাপারে ভোলা নৌ বন্দরের বিআইডব্লিউটিএর উপ পরিচালক শহিদুল ইসলাম জানান, অশান্ত এ মৌসুমে ১৫ মার্চ থেকে ৭ মাস এমভি শ্রেণির ছোট লঞ্চ চলাচল নিষিদ্ধ হচ্ছে। সমুদ্র নিকটবর্তী উপকূলীয় এলাকায় ভোলায় নিয়ম অনুযায়ী বে ক্রসিং সনদযুক্ত সি ট্রাক চলবে। ডেঞ্জার মৌসুমে উত্তাল মেঘনাসহ বিভিন্ন নদীতে যেসব ইঞ্জিনচালিত ট্রলার অবৈধভাবে চলছে, সেগুলোও বন্ধ করে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ