
এম এ রাশেদ বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে ৩৯ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল সহ এক কুখ্যাত মাদক সম্রাট ওমর ফারুক (৩৫) কে আটক করেছে পুলিশ। সে উপজেলার টেপাগাড়ী মধ্যপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে। গত ১১ মার্চ গভীর রাতে পুলিশ টেপাগাড়ী গ্রামে অভিযান চালিয়ে মাদক সম্রাট ফারুক এর বাড়ির শয়ন কক্ষ থেকে ৩৯ ফেন্সিডিল উদ্ধার করে তাকে আটক থানায় নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পিপিএম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই ব্রুজে, এএসআই উজ্জ্বল সহ ফোর্স উপজেলার টেপাগাড়ী গ্রামের মাদক সম্রাট ওমর ফারুক এর বাড়িতে অভিযান চালায়। এসময় তার শয়ন কক্ষে সবুজ ও সাদা রঙ্গের প্লাষ্টিকের ব্যাগের ভিতরে থাকা ভারতীয় আমদানী নিষিদ্ধ ৩৯ বোতল ফেন্সিডিল জব্দ করে। এসময় পুলিশ মাদক সম্রাট ওমর ফারুককে আটক করে থানা নিয়ে আসে।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭