হোম » সারাদেশ » বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে ১০ কিঃমিঃ  যানজট

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে ১০ কিঃমিঃ  যানজট

হুমায়ুন কবির সুমন,  সিরাজগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় মহাসড়কের সিরাজগঞ্জ অংশে রাস্তা সংস্কার ও পরিবহন বিকল হওয়ার প্রায় ১০ কিলোমিটার মিটার সৃষ্টি হয়েছে।  এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। শুক্রবার (১১মার্চ) বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থেকে নলকা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ভোর বেলায় যানজট কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যানজট বাড়তে থাকে।
এদিকে মহাসড়কে দীর্ঘ যানজটের ফলে ঢাকাগামী ও উত্তরবঙ্গ গামী পরিবহনগুলো বিকল্প হিসেবে সিরাজগঞ্জ শহর দিয়ে চলাচল করছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোররাত থেকেই বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সিরাজগঞ্জের অংশে  মহাসড়কের নলকা এলাকায় রাস্তার সংস্কার কাজ চলছিল।  এতে সড়ক সরু হয়ে পরিবহন ধীরগতিতে চলতে থাকে। আস্তে আস্তে পরিবহনের চাপ বেড়ে যাওয়য়  এ যানজটের সৃষ্টি হয়। এর আগে ওই এলাকাতেই একটি ট্রাক বিকল হয়েও এ যানজটের সৃষ্টি করে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন বলেন,  বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের নলকা ব্রীজের পশ্চিমে সংস্কার করার কারনে দ্রুত গতিতে গাড়িগুলো চলাচল করতে পারছেনা। ফলে ভোর রাত চারটা থেকে এ যানজটের সৃষ্টি হয়। ভোরে কম থাকলেও বেলা বাড়ার সাথে যানজট আরো বাড়তে থাকে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!