হোম » সারাদেশ » বাসাইলে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

বাসাইলে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইলে ঝিনাই নদী তীর থেকে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর পশ্চিমপাড়া (মাজমের দও) এলাকার ঝিনাই নদীর তীরে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নুরেন।

এসময় অবৈধ ভাবে মাটি কাটার দায়ে হাবলা ইউনিয়নের হাবলা দক্ষিনপাড়ার নবাব আলীর ছেলে আশরাফ আলী  নামের এক ব্যক্তিকে বালুমহল ও মাটি ব্যবস্থা আইন ২০১০’র ১৫ (১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

ভুক্তভোগী স্থানীয়রা জানায়,  আশরাফ আলীসহ কয়েকজন  দীর্ঘদিন ধরে এক্সকাভেটর (মাটি কাটার যন্ত্র) দিয়ে অবৈধ ভাবে নদী তীর কেটে মাটি নিচ্ছিল। স্থানীয় প্রশাসন তাদের নিষেধ করার পরও থামেনি তারা। খবর পেয়ে আজ ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় অন্যরা পালিয়ে গেলেও  আশরাফ নামের একজনকে অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন বলেন, ‘অবৈধ ভাবে নদী তীরের মাটি কাটায় দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থা আইন ২০১০’র ১৫ (১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!