হোম » সারাদেশ » কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ  কিশোরগঞ্জের ভৈরবে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আটকের পর আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জ আদালতে পাঠানোর পর বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে অভিযুক্ত যুবক রাসেল মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অভিযুক্ত যুবক রাসেল শহরের দড়ি চন্ডিবের গ্রামের নুরুল ইসলামের পুত্র এবং ভৈরব জেলা বাস্তবায়ন অনলাইন ফোরামের এডমিন  ও দৈনিক বাংলার নবকন্ঠের ভৈরব প্রতিনিধি। পুলিশ জানান, ধর্ষিতা কলেজ ছাত্রী বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে রাসেল মিয়াকে আসমী করে ভৈরব থানায় ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। পরে ভৈরব থানার উপ পরিদর্শক সাকিব আহমেদের নেতৃত্বে শহরের দড়ি চন্ডিবের গ্রামে অভিযুক্তের নিজ বাড়ি থেকে মঙ্গলবার গভীর রাতে আটক করে।
ভিকটিমের পারিবারিক সূত্রে জানাগেছে, রাসেল মিয়া দীর্ঘদিন যাবত বিয়ের প্রভোলন দেখিয়ে ওই কলেজ ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে। দুজনের বাড়ী পাশাপাশি। এনিয়ে মঙ্গলবার অভিযুক্ত রাসেল মিয়া ওই ছাত্রীকে বিয়ের করতে অসম্মতি জানালে থানায় রাসেলের বিরুদ্ধে ধর্ষণ মামল দায়ের করা হয়।
ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি)  মোঃ গোলাম মোস্তফা জানান, শুনেছি রাসেল মিয়ার দীর্ঘদিন ধরে মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক ছিল। ওই কলেজ ছাত্রীকে বিয়ের প্রভোলন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে বলে মেয়েটি থানায় অভিযোগ দেয়। পরে অভিযুক্তকে গ্রেফতার করে আজ আদালতে পাঠানো হয়। বুধবার ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়। মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!