হোম » রাজনীতি » কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হল সম্মেলন’

কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হল সম্মেলন’

সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগের কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার বহুল প্রতীক্ষিত সকল হলের সমন্বিত ‘হল সম্মেলন’ হবে আগামী ১৯ মার্চ। পূর্বে  শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের কমিটি নবায়ন করায় এ সম্মেলন বাকি তিন হল নিয়ে হবে।
গত ৯ই মার্চ ( বুধবার) কুবি শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
হল সম্মেলনের ব্যাপারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, বিশ্ববিদ্যালয় থেকে কয়েকটি ব্যাচ বেরিয়ে গিয়েছে, নতুন ব্যাচ এসেছে। সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে এবং নতুন নেতৃত্ব তৈরি করতে ১৯ তারিখের এই হল সম্মেলন ঘোষণা করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!