
আরিফুল ইসলাম: ভালুকার ডাকাতিয়া ৮নং ইউনিয়নের বিভিন্ন স্থানে গরীব অসহায়, হতদরিদ্রদের ১০টাকা কেজি ধরে মাথাপিছু ৩০কেজি চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই শ্লোগানকে সামনে রেখে ৯ই মার্চ বুধবার সকালে উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খাদ্য অধিদপ্তর পরিচালিত হতদরিদ্রদের মাঝে খাদ্য শস্য বিতরণের আওতায় উপজেলার ৮নং ডাকাতিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড সোনাখালি চৌরাস্তা বাজারে সরকার অনুমোদিত ডিলার মোঃ ইব্রাহিম খলিল এর দোকানে ১০টাকা কেজি ধরের চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৮নং ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ।এসময় ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউসুফ আহমেদ নিলয়,ইউপি সদস্য সাইফুল ইসলাম,মোঃ কামাল হোসেন বাচ্চু,মহিলা ইউপি সদস্য শামসুন্নাহার মজিদা,আকরাম হোসেন শেখ, আবু সাইদ,সহ স্থানীয় নেতৃবৃন্দ ছিলেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক