হোম » সারাদেশ » বীজআলু উৎপাদন ও সংরক্ষনে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন মাঠ দিবস অনুষ্ঠিত

বীজআলু উৎপাদন ও সংরক্ষনে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন মাঠ দিবস অনুষ্ঠিত

রবিউল হাসান লায়ন:  আলু ফসলের প্রদর্শনী প্লট ও মাল্টিলোকেশনের পারফরমেন্স যাচাই করে, বাংলাদেশ কৃষি উন্নয়ন  কর্পোরেশন (বিএডিসি) বীজ আলু নিয়ে কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত। জামালপুরে মানসম্পন্ন  বীজআলু উৎপাদন ও সংরক্ষন এবং কৃষক পর্যায়ে বিতরন জোরদারকরণ প্রকল্প বিএডিসির অর্থায়নে ও জামালপুর বিএডিসি হিমাগার উপ পরিচালক টিসির বাস্তবায়নে ৬ই মার্চ রবিবার এ মাঠ দিবস ২০২২ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বীজআলু মাঠ দিবসে, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন।
বিএডিসির অতিরিক্ত মহা ব্যবস্থাপক রাজেন আলী মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বীজ প্রত্যয়ন কর্মকতা সাইফুল আজম,  অতিরিক্ত উপপরিচালক টিসি, বিএডিসি হিমাগার জামালপুরের কর্মকতা ড.  আবু রেজা মো. মাহফুজুর রহমান,  বাংলাদেশ আলুবীজ চুক্তিবদ্ধ চাষী ফোরামের সভাপতি রহুল আমীন মিলন,  জেলা আওয়ামী লীগের সদস্য রানা পাল, তিতপল্ল্যা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক, সাবেক ছাত্র নেতা নাজমুল হক মিলন,  উপসহকারী পরিচালক  আসাদুজ্জামান, ব্লক লিডার শফিকুল ইসলাম, আসাদুজ্জামানসহ অনেক। অনুষ্ঠানটি সঞ্চলনায় করেন, ব্লক লিডার হাবিবুর রহমান রুমেল। পরে প্রধান অতিথিসহ অতিথিরা বীজআলুর মাঠ প্রদর্শন করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!